২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪
সিলেটের এয়ারপোর্ট এলাকায় শুষ্ক ফাঁকি দিয়ে আনা ছয়টি ট্রাকে ৬৯০ বস্তায় ৩৩ হাজার ৮৯০ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।
বুধবার (৬ নভেম্বর) ভোর বেলা এসএমপির ডিবি পুলিশের ইন্সপেক্টর রাসুল সান্দানি আজাদের নেতৃত্বে এয়ারপোর্ট সড়কের মালনীছড়া চা-বাগান এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় ছয়টি ট্রাকে চিনির চালান আটক করে এয়ারপোর্ট থানা কম্পাউন্ডে নেওয়া হয়। এরপর দুপুর ১২টা পর্যন্ত ছয়টি ট্রাকের চিনি গণনা হয়।
ট্রাকগুলোতে ১১৭, ১০৮, ১১৫, ১১৪, ১১৮ ও আরেকটি ট্রাকে ১১৮ বস্তা চিনি জব্দ করা হয়। এর বাজার মূল্য ৪০ লাখ ৫৭ হাজার ২০০ টাকা উল্লেখ করা হয়। উক্ত চিনির মালিক জনৈক হোসেন আহমদ বলে জানিয়েছে পুলিশ।
এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ছয়টি ট্রাকে ভোর বেলা চিনির চালান আটক করা হলেও গণনা করতে দুপুর হয়ে যায়। তবে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। চোরাই চিনির চালান আটকের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D