২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪
হবিগঞ্জের মাধবপুরে জননী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন।
নিহত হেলপার সুর্য মোদক (৩৫) কিশোরগঞ্জ জেলা সদরের সাঁচাইল গ্রামের মন্টুলাল মোদকের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম জানান, বুধবার (৬ নভেম্বর) ভোর সাড়ে চারটার সময় ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার ফতেহগাজী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক খুলনা সদরের আব্দুল মালেকের ছেলে মোঃ হোসাইন (৪০) গুরুতর আহত হয়েছেন।তার অবস্থা আশংকাজনক।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত হেলপার ও চালককে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সূর্য দেব মারা যান। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D