সিলেটে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪

সিলেটে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব

সিলেটের কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজলকে (৫০) গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

বুধবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে সিলেট নগরের রিকাবীবাজার পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাজল কানাইঘাটের সড়কের বাজার এলাকার সাহাপুর গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- ছাত্র-জনতার আন্দোলনের সময় কাজল দক্ষিণ সুরমায় আন্দোলনকারীদের উপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটিয়েছেন। এসব অভিযোগে গত ২৩ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় (মোগলাবাজার থানার এফআইআর নং- ১১/১১৮) এজাহারভুক্ত আসামি তিনি।

গ্রেপ্তারের পর কাজলকে মোগলাবাজার থানায় হস্তান্তর করেছে র‍‍্যাব-৯।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট