২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৪
সিলেট জেলার কয়েক হাজার সাইক্লিস্টদের সংগঠন সিলেট সাইক্লিং কমিউনিটি শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ সালে ১১ বছর পূর্ণ করে ১২ বছরে পদার্পণ করল।সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে সিলেট নগরীর সুবিদ বাজার থেকে হিলুয়াছড়া চা বাগান পর্যন্ত সিলেট সাইক্লিং কমিউটির শতাধিক সাইক্লিস্ট সাইকেল র্যালী করেন। তারপর হিলুয়াছড়ার খেলার মাঠে বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরনীর মাধ্যমে দিনটি উদযাপন করেন সবাই।
সিলেট সাইক্লিং কমিউনিটির এডমিন ডা: ওরাকাতুল জান্নাত বলেন, সকলের প্রিয় এই সংগঠনটি ১১ বছর পূর্ণ করে এক যুগে পা রাখল। ২০১৩ সালে আমরা কয়েকজন এই সংগঠনটি শুরু করেছিলাম আর এখন আমাদের সকল বয়সী নারী পুরুষ মিলিয়ে ফেসবুক গ্রুপের সদস্য প্রায় অর্ধলক্ষ। আমাদের লক্ষ্য ছিল সাইক্লিং এর মাধ্যমে মানুষ যেন সুস্থ থাকে,নগরীর যানজট কমানো এবং পরিবেশ দূষণ কমিয়ে একটি সুন্দর শহর তৈরী করা, আমরা সবাইকে আমন্ত্রণ জানাতে চাই সাইক্লিংয়ে আসার জন্যে, নিজেকে এবং নিজেদের পরিবেশকে ভালো রাখতে সাইক্লিংয়ের কোন বিকল্প নেই।
১১ বছর পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সাইক্লিং কমিউনিটির এডমিন, সৈয়দ সোহাগ, হাসান আহমেদ, কামরুল ইসলামসহ আরো অনেকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D