২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪
সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী পীযুষের সহযোগি যুবলীগ নেতা বাবর মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সহসভাপতি ও তেতলী ইউনিয়ন আ.লীগের সিনিয়র সদস্য এবং দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের মৃত হাবিবুর রহমান (হাবান মিয়া)-এর ছেলে।
এসএমপির কোতোয়ালি থানা পুলিশের একটি টিম বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের বন্দরবাজার এলাকা থেকে বাবরকে গ্রেফতার করে।
তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা গেছে, বাবর মিয়ার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেট মহানগরের বন্দরবাজারসহ বিভিন্ন স্থানে ও দক্ষিণ সুরমায় আন্দোলনকারীদের উপর হামলা এবং নাশকতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। অপরদিকে, ২০২৩ সালের ৩১ অক্টোবর আওয়ামী সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৩নং আসামি তিনি।
এছাড়া বাবর মিয়া সিলেটের শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে’র অন্যতম সহযোগী ছিলেন বলে জানা গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D