২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪
সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মাহবুব আহমদ (২৬) নামের যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাহবুব আহমদ গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের আমনিয়া পাড়া গ্রামের সহিব আহমদ ড্রাইভারের তৃতীয় ছেলে। সে মোটরসাইকেল মেকানিক ছিল।
জানা যায়, গত ১৪ অক্টোবর আনুমানিক রাত আড়াইটার দিকে কাজ শেষে সিলেট থেকে আসার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ এমসি একাডেমির সামনে আসামাত্র অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা মাহবুবকে আশংকাজনক অবস্থায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের ভর্তি করেন। এরপর এই হাসপাতালে আইসিইউতে ৭দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D