২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪
সিলেটে হামাস প্রধান ইয়াহইয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ অক্টোবর) বাদ আসর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে গায়েবানা জানাজার আয়োজন করা হয়।
জানাজায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক সাইফুল ইসলাম ও মহানগর সেক্রেটারি শাহীন আহমদ।
নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, ফিলিস্তিনে চলমান অবৈধ রাষ্ট্র ইসরাঈলের গনহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামাস প্রধান ইয়াহইয়া সিনওয়ারের শাহাদাত মুসলিম বিশ্বকে ব্যাতিত করেছে। ইয়াহইয়া সিনওয়ার তার সারাজীবন মানুষের স্বাধীনতা এবং মুক্তির জন্য সংগ্রাম করেছেন।
মুসলিম বিশ্বের সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, ওআইসি ও আরব লীগ মুখে কুলুপ এঁটে বসে আছে, জাতিসংঘ মানবতার বুলি আওড়ালে ও বাস্তবে তারা সাম্রাজ্যবাদী শক্তিদের হাতের পুতুলে পরিনত হয়ে আছে। নেতৃবৃন্দ, ইয়াহইয়া সিনওয়ারের শাহাদাতের মর্যাদা কামনায় আল্লাহর কাছে দোয়া করেন এবং মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
গায়েবানা জানাজায় ইমামতি করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D