সিলেটে ছুরিকাঘাতে কিশোর নিহত

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪

সিলেটে ছুরিকাঘাতে কিশোর নিহত

সিলেটে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে শাওন আহমেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর সাগরদীঘির পার এলাকায় এ ঘটনা ঘটে।

সে নগরীর বনকলাপাড়ার বাসিন্দা ও হবিগঞ্জ সদরের মোহাম্মদ পুরের সেলিম মিয়ার ছেলে। শাওন ও তার ভাই নগরের বন্দরবাজার সুরমা মার্কেটে প্রিন্টিংয়ের ব্যবসা করতেন।

জানা যায়, কিছুদিন ধরে নগরের বাগবাড়ি ও সাগরদিঘি পাড়ের কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে কিশোরদের সিনিয়ররা বিষয়টি সমাধান করে দেয়। তবুও ভেতরে-ভেতরে ক্ষোভ চলছিল। শুক্রবার সন্ধ্যায় বাগবাড়ির কয়েকজন সাগরদীঘির পাড়ে এসে শাওনকে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। রাত ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে শাওন মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট