২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৪
সিলেটে এক ছাত্রলীগ নেতা ও তার সঙ্গে থাকা যুবককে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নগরের মেন্দিবাগে এ ঘটনা ঘটে।
আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আহতরা হলেন- দক্ষিণ সুরমার কদমতলি এলাকার আব্দুল বাসিত সেলিমের ছেলে ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ (২৫) ও মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার (২৬)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- সন্ধ্যা ৭টার দিকে এ দুজন সেখানে দাঁড়িয়েছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি।
এদিকে, হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, রাত ১০টায় দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D