২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিনে মুক্তি পাওয়ার পর আজ তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র (ডিসচার্জ) দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ছাড়পত্র (ডিসচার্জ) দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
জানা যায়, গত মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সিলেট কেন্দ্রীয় কারাগারের হাসপাতাল থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির ১ দিনের মধ্যে বুধবার (৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন পান।
জামিনে মুক্তি পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে জামিনের কাগজপত্র সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর তাকে (ছাড়পত্র) ডিসচার্জ দেওয়া হয়। এক সঙ্গে সরিয়ে নেওয়া হয় তার নিরাপত্তায় নিয়োজিত কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন বলেন, দুপুরে সুনামগঞ্জ থেকে জামিনের কাগজপত্র সিলেটে আসলে হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হয়।
এব্যাপারে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, সাবেক পরিকল্পনামন্ত্রীর এম এ মান্নানের শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে।
উল্লেখ্য- গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের নাজির আহমদের ছেলে হাফিজ আহমদ বাদী হয়ে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেন।
দায়েরকৃত মামলায় এম এ মান্নানকে গত ১৯ সেপ্টেম্বের রাতে শান্তিগঞ্জ উপজলোর নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D