২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে বিপুল পরিমাণ মাদক সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন ফতেপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩০৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এ সময় মো. ফজু রহমান (৪৮) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
আটক ফজু রহমান বিশ্বম্ভরপুর থানার ফতেপুর ইউনিয়নের মৃত জবর আলীর ছেলে।
আটক আসামি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D