২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় একজন পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী মামদপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিরাজ মিয়া ওরফে বিরাট (৫০) উপজেলার দামোধরতপী গ্রামের মৃত তেরাব আলীর পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী একটি মোটর সাইকেলের (সিলেট-ল ১২৬৭০৯) ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্বাস আলী ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এই সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি ব্যতিত আরো দুইজন মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D