২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪
সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে নিহত দুই পরিবারের সদস্যদের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
রবিবার (৬ই অক্টোবর) দুপুর দেড় টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যলয়ে নিহতদের পরিবারের নিকট সহায়তার অর্থ তুলে দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া।
জৈন্তাপুরে বজ্রপাতে নিহত নাহিদের বাবা নুরুল ইসলাম ও নিহত আব্দুল মান্নান মনাইয়ের ছেলে বাহার উদ্দিনের হাতে ২০ হাজার টাকা করে দুটি চেক তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও ৯ নম্বার ওয়ার্ডের ইউপি সদস্য হারুন উর রশিদ সরকার।
উল্লেখ্য গত ২১শে সেপ্টেম্বর জৈন্তাপুর উপজেলায় ঝড় বৃষ্টি চলা কালে দুপুর ১২ টায় আগফৌদ গ্রামে নাহিদ (১৯) এবং দুপুর ২ টায় ভিত্রিখেল ববরবন্দ গ্রামে আব্দুল মান্নান মনাই বজ্রপাতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D