২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪
সিলেটে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। পূজামণ্ডপ পরিদর্শন করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র্যা ব, আনসার-ভিডিপি ও পুলিশ প্রশাসন। পূজাকালীন নিরাপত্তা ও বিভিন্ন বিষয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখছেন বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।
পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ রয়েছে। এ ঐতিহ্য ধরে রাখতে হবে। এবারো সম্মিলিত প্রচেষ্ঠায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। পূজা উদযাপনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিভিন্ন সড়ক বিশেষ করে মণ্ডপ এলাকা আলোকিত করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রাস্তাঘাট প্রয়োজনীয় সংস্কারসহ সংশ্লিষ্টদের নানা নির্দেশনা দেন আবু আহমদ ছিদ্দীকী। কোন ধরনের গুজবে কান না দিয়ে যেকোন প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পূজা মণ্ডপ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।
পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র্যা ব, আনসার-ভিডিপি ও পুলিশ প্রশাসন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের একাধিকবার বৈঠক হয়েছে। শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনীর সদস্য, বিজিবি, আনসার ও ভিডিপি, র্যা ব এবং অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করবেন বলে নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, এ বছর নিরাপত্তার কোন ঘাটতি নেই। নিরাপত্তাহীনতার আশঙ্কার কোন তথ্যও নেই। সিলেটবাসীর প্রত্যাশা প্রতি বছরের মতো এবারো দুর্গাপূজা সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী এ বছর সিলেটে জেলায় ৪৪১টি এবং মহানগরে ১৫৪টি মণ্ডপ তৈরি করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D