সিলেটে বাসার জানালার গ্রিল কেটে ডাকাতি, গৃহকর্ত্রী আহত

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

সিলেটে বাসার জানালার গ্রিল কেটে ডাকাতি, গৃহকর্ত্রী আহত

সিলেটের মেজরটিলায় বাসার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা চালিয়েছে একটি চক্র। এ সময় বাসার মালিক ও তার স্ত্রীকে বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। বাঁধা দিতে গেলে ঐ বাসার গৃহকর্ত্রী আহত হন।

বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত ৪ টার দিকে নগরীর মেজরটিলা (ইসলামপুর) মোহাম্মদপুর আবাসিক এলাকার ব্লক-সি’র প্রত্যাশা-৮নং বাসায় এই ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শাহপরান থানা পুলিশের একাধিক টীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের গ্রেফতারে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তারা।

বাসার মালিক সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সলের ভগ্নিপতি সিরাজুল হক জানান, বুধবার দিবাগত রাত ৪ টার দিকে মুখোশ পড়া ৫ জনের একটি ডাকাত দল বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে। কোন কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে ও আমার স্ত্রীর হাত পা এমনকি মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। আমার স্ত্রী বাঁধা দিলে তাকে আঘাত করলে তিনি আহত হন। ডাকাতদল অস্ত্রের ভয় দেখিয়ে চাবি নিয়ে বাসার সকল আলমারি ও শোকেস ভাংচুর ও তছনছ করে। এ সময় তারা আমার স্ত্রীর গলা ও কান থেকে আড়াই ভরি স্বর্ণালংকারের গয়না এবং নগদ ৬৭ হাজার টাকা নিয়ে যায়।

এসএমপির শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শাহপরান থানার ওসি স্যার সহ পুলিশের একাধিক টীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বাসার মালিককে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট