মৌলভীবাজার থেকে স্বামীসহ সাবেক এমপি হেনরি গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪

মৌলভীবাজার থেকে স্বামীসহ সাবেক এমপি হেনরি গ্রেপ্তার

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরতলির সোনাপুর এলাকা থেকে স্থানীয় দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯। দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট