২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪
সিলেটের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ নারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির টহলদলের নিকট স্থানান্তর করা হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলার গোইয়ানঘাটের জাফলংয়ের মায়াবী ঝর্ণা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।
আটককৃতরা হলেন- যশোর জেলার অভয়নগর থানার সিদ্ধিপাশা গ্রামের হরমুজ সর্দারের মেয়ে জেবা বেগম (৩৫), খুলনা জেলার পাইকগাছ থানার পাটখেলপাতা গ্রামের মোজাফ্ফর গাজী মেয়ে নূর নাহার (৩৫), একই জেলার খালিশপুর থানার শিবপুর গ্রামের মৃত আব্দুর রশিদ ঢালীর মেয়ে রিমি ঢালি (১৮) ও নড়াইল জেলার কালিয়া থানার পেরুলী গ্রামের খাইরুল শেখ’র স্ত্রী লিপি বেগম (৪০)।
শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির সীমান্ত পিলার ১২৭২/৪-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মায়াবী ঝর্ণা দিয়ে গোইয়ানঘাট উপজেলার হাজিপুর গ্রামের মো.শাহজাহানের ছেলে মানব পাচারকারী মোজুয়েল রানা (২৫) মাধ্যমে ৪ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় স্থানীয় জনাসাধারণ ৪ নারীকে আটক করে সংগ্রাম বিওপির টহলদলের নিকট স্থানান্তর করে। এসময় মানব পাচারকারী মো. জুয়েল রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
৪ নারীকে ভারতে পাচার কাজে সহাযতা করায় জুয়েল রানাকে পলাতক আসামী হিসেবে ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের পূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D