২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৪
সালেহ আহমদ (স’লিপক): গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে নর্থ ওয়েষ্ট রিজিওনে বসবাসরত কমিউনিটি নেতৃবৃন্দের সাথে বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টায় ওল্ডহাম শহরের ওবিএ মিলোনিয়াম সেন্টারে
প্রবীন কমিউনিটি লিডার খোন্দকার আব্দুল মছব্বির এমবিইর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কমিটির কনভেনর সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও বিশিষ্ট সমাজসেবক এডভোকেট মীর গোলাম মোস্তফার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা ৭১এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো-কনভেনার ব্যবসায়ী মসুদ আহমদ, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব সুরাবুর রহমান, কমিউনিটি সংগঠক নাজমুল ইসলাম, কাউন্সিলর মন্তাজ আলী আজাদ ও সৈয়দ মুজিবুর রহমান।
সভায় মুজিবুর রহমান মুজিব, মুমিন খান, মোহাম্মদ আলী সালিক, এ বি রুনেল, দেওয়ান মহসিন আহমেদ, দবির আলী, মদরিছ আলী, মোহাম্মদ শিপার মিয়া, সৈয়দ সাইফুল ইসলাম সুমিত, শফিক মিয়া, হাজি জুয়েল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে গঠণের প্রেক্ষাপট তুলে ধরেন এবং নর্থ ওয়েষ্ট রিজিয়নের সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
সভায় গৃহীত প্রস্তাবে ঢাকাস্থ হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর সহ সকল বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা, বাংলাদেশে ওসমানী বিমান বন্দরের নতুন টারমিনালের কাজ চার বছরে মাত্র বিশ শতাংশ হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে কাজ সমাপ্ত করার আহ্বান জানানো হয়। এছাড়া গৃহিত প্রস্তাবে বিমানের ভাড়া হ্রাস, ওসমানী বিমান বন্দরে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালু, প্রবাসীদের বাংলাদেশী পাসপোর্টকে দেশে আইডি হিসাবে গ্রহণ, পাওয়ার অব এটরনির বেলায় ব্রিটিশ পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণ এবং অতি সত্তর এনআইডি কার্ড প্রদানের দাবী জানানো হয়।
এসময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন শাহজাহান আহমেদ, মুফাজ্জিল খান, সৈয়দ মিজান, সুহেল মিয়া, গোলাম রব্বানী, হারুন মিয়া, আব্দুল মতিন, মুজিবুর রহমান, শফিক মিয়া, মুসুরান রহমান, জি এম চৌধুরী নিক্সন, মাওলানা নুরুল হক, খালেদ আহমদ, আফসার শামীম, মইনুল চৌধুরী ময়নু, সৈয়দ সুরুক মিয়া, মানফর আলী, মাসুকুর রহমান সাচ্চু, মাকদ্দুস আলী, ফয়ছল রহমান, আব্দুল মতিন প্রমুখ।
সভায় নর্থ ইষ্ট রিজিয়নের কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে মরহুম গোলাম মোস্তফা চৌধুরী, আলহাজ্ব মফচ্ছিল আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম নুরানী চৌধুরী হুমায়ুন, হাসান চৌধুরী, আলহাজ্ব মকসুদ আলী, হাফিজুর রহমান ও আব্দুস শহীদ সহ বিভিন্ন নেতাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের রুহের মাগফিরাতের কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান।
পরিশেষে ম্যানচেষ্টার, রচডেল, হাইড, লিভারপুল, কার্ডিফ, লন্ডন ও পোটসসমাউথ থেকে আগত নেতৃবৃন্দ মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D