সিলেটে আওয়ামী লীগ নেতা অদুদ আলম গ্রেপ্তার

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪

সিলেটে আওয়ামী লীগ নেতা অদুদ আলম গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অদুদ আলমকে (৫৬) সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অদুদ আলম ছাতকের কালারুকা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। ৩ সেপ্টেম্বর সিলেট কোতোয়ালি থানায় নাশকতা, সহিংসতা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় (এফআইআর নং-০৬/৪০৫) আসামি তিনি।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএসপি মো. মশিহুর রহমান সোহেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অদুদকে সিলেট কোতোয়ালি থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।