২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৪
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিষদ সিলেট সদর উপজেলার উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক বিশাল মোবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা জালালাবাদ থানাধিন সোনাতলাস্থ সিরাজুল ইসলাম আলিম মাদরাসা মাঠ থেকে মোবারক র্যালিটি বের হয়ে শহরতলীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তেমুখী হয়ে আবার মাদরাসা মাঠে এসে শেষ হয়।
ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিষদ সিলেট সদর উপজেলার শাখার সভাপতি কারী মাওলানা নূরুল হক্ব নেতৃত্বে ও সেক্রেটারী মোঃ ওলিউর রহমানের পরিচালনায় মোবারক র্যালিতে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ নূরুল ইসলাম, মোঃ রুকন উদ্দিন, মোঃ ছাবিল আহমদ, প্রফেসর মোঃ শরিফ উদ্দিন, মোঃ হাবীবুর রহমান, মোঃ তৈয়বুর রহমান, আবুল বাশার, ইছহাক আহমদ জসিম, জামাল আহমদ, খালেদ, আহমদ, আব্দুস সামাদ, ছাবিল আহমদ, রাকিব আলী, কামিল আহমদ, আব্দুল হাকিম রিদ্বওয়ান, মাহফুজুর রহমান আরিফ, শাকিল আহমদ, ফাহিম আহমদ, মোহাম্মদ আলী জিন্নাহ, ইমরান আহমদ, কামরুল ইসলাম, আলী আহমদ, জামিল আহমদ, মঈন আলী, তৈয়বুর রহমান, আলমগীর হুসাইন, রুকন উদ্দিন প্রমুখ।
এছাড়াও মোবারক র্যালিতে রাসূল প্রেমিক সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন কারী মাওলানা নূরুল হক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D