২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৪
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মিনারা বেগম নামে এক নারীকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে তোয়াকুল ফুলতৈলছগাম গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিনারা বেগম গোয়াইনঘাটের ফুলতৈলছগাম গ্রামের শানুর মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তোয়াকুল ফুলতৈলছগাম গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শানুর মিয়ার বসতঘরের মেঝের নিচে গর্ত করে রাখা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। শানূরের স্ত্রী মিনারা বেগমের দখলে ওই মাদক রাখার অপরাধে তাকে পুলিশ গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী শানুর মিয়া পালিয়ে যায়।
এবিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ১৫০ বোতল মাদকসহ মাদক ১জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামি শানুর মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D