২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের ভাতিজাসহ দুজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরের পশ্চিম পীর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পশ্চিম পীর মহল্লা এলাকায় জ্যাকি খান (২৪) ও সুহান (২৫)। এর মধ্যে জ্যাকি খানের অবস্থা গুরুতর। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জ্যাকি পীর মহল্লা এলাকার বাসিন্দা জহির হোসেন খানের ছেলে এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে কয়েকজন অস্ত্রধারী প্রথমে পীরমহল্লায় আফতাব হোসেন খানের বাসায় গিয়ে তার খোঁজ করেন। সেখান থেকে ফেরার পথে আফতাবের ভাতিজা জুহান খানকে পীরমহল্লা বাজারে একটি দোকানের সামনে পায় তারা।
এসময় পশ্চিম পীর মহল্লার গৌছ উদ্দিন মাদরাসার সামনে ১০ থেকে ১৫ জনের দুর্বৃত্তের একটি দল ধারালো অস্ত্র দিয়ে জ্যাকি ও সুহানের উপর হামলা চালায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে সুহানকে ছেড়ে দেওয়া হয়। তবে জ্যাকির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দাশ জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। আমরা খোঁজ খবর নিচ্ছি। এই ঘটনায় কাউকে আটকও করা হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D