২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি কিডনি বিশেষজ্ঞ দল কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট পরিদর্শন করেছেন।
১৬ সেপ্টেম্বর সোমবার দুপুরের দলটি কেন্দ্রীয় জেল রোডের নাজিরেরগাঁওস্থ হাসপাতালটি পরিদর্শন করেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান এসোসিয়েট প্রফেসার ডাঃ ধ্রুব দাশ এর নেতৃত্বে কিডনি বিশেষজ্ঞ দলটি হাসপাতাল চত্বরে পৌঁছলে তাঁদেরকে স্বাগত জানান ফাউন্ডেশনের ডিরেক্টরস্ (ফিন্যান্স) ও ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী।
কিডনি বিশেষজ্ঞ দল নবনির্মিত হাসপাতালে পৌঁছে এর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং নির্মাণ কাজের অগ্রগতির খোঁজ-খবর নেন।
পরিদর্শনে ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ শুভার্থী কর, কিডনী রোগ বিশেষজ্ঞ ডাঃ ছাইফুল হাসান শফি ও শহীদ সামসুদ্দিন হাসপাতালের কিডনী রোগ বিশেষজ্ঞ ডাঃ নাজমুস সাকিব প্রমুখ।
কিডনি বিশেষজ্ঞ দলকে সহযোগিতা করেন হাসপাতালের এডমিন হেড মোঃ মুহিবুর রহমান রাসেল, ম্যানেজার আবুল কাশেম ও হেড অব নার্স আব্দুল হান্নান।
কিডনি বিশেষজ্ঞ দল হাসপাতাল পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখে সন্তুষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ শেষ করে আর্ত মানবতার সেবায় হাসপাতালের কার্যক্রম শুরু করার আহবান জানান। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D