২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৪
সিলেটের জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে ১৭ বোতল ভারতীয় মদ সহ নগদ ৩ লক্ষ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সেনাবাহিনীর সেকেন্ড লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলমের নেতৃত্ব সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি গোইট সংলগ্ন চা-বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিত্যাক্ত অবস্থায় ১৭ বোতল ভারতীয় মদ সহ নগদ ৩ লক্ষ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
এদিকে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ও নগদ টাকা ফেলে পালিয়ে যায়।
বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম। তিনি আরও বলেন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উদ্ধার হওয়া মদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D