মাগুরা ও কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৪

মাগুরা ও কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল

মাগুরা জেলা ও কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মাগুরা ও কুষ্টিয়া জেলা আহবায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে। অতিসত্বর মাগুরা ও কুষ্টিয়া জেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হবে।