স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে বেগম খালেদা জিয়া

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৪

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে বেগম খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান।

শায়রুল কবীর খান বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ রাত ১ টার মধ্যে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।