২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৪
ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেছেন, ভারত বাংলাদেশের সাথে সব সময় আগ্রাসী আচরণ করে, এগুলো বন্ধ না করলে বাংলাদেশের ছাত্র-সমাজ এগুলো বন্ধ করতে ভিন্নভাবে চিন্তা করবে। ভারতের সাথে যত অবৈধ চুক্তি হয়েছে সেগুলো বাতিল করতে হবে। ভারত আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিলো। আর এখন ভারত আগ্রাসী মনোভাব দেখাচ্ছে। তাদের মনে রাখতে হবে-বাংলাদেশের বর্তমান সরকার ছাত্র-জনতার সরকার।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে সিলেট শিল্পকলা একাডেমিতে ছাত্র-জনতার মৈত্রী সফর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, সীমান্তে নির্বিচারে বিএসএফ আমার ভাই-বোনদের গুলি করে মেরে ফেলতেছে অথচ তারা কিছুই করতে পারেনি। আমরা বলে দিতে চাই বাংলাদেশের বর্তমান সরকার ছাত্র-জনতার সরকার। সুতরাং বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে হবে। ওইদিক থেকে যদি একটা গুলি ছুড়ে এদিক থেকে ১০টা গুলি চালাতে হবে।
মতবিনিময় সভায় সমন্বয়করা বক্তব্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। সভায় জেলা-উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D