সাংবাদিক তুরাবের পরিবারের পাশে ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৪

সাংবাদিক তুরাবের পরিবারের পাশে ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা

ছাত্র-জনতার আন্দোলনে সিলেটে পেশাগত দ্বায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেছেন ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় ও সিলেটের সমন্বয়করা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তারা সিলেট নগরীর যতরপুরস্থ তুরাবের বাসায় গিয়ে তার মা-কে জড়িয়ে ধরে শান্তনা দেন ও গভীর সমবেদনা জানান। এসময় অঝোরে কেঁদেছেন সমন্বয়করা।

গত ১৯ জুলাই সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের সরাসরি গুলিতে নিহত হন সাংবাদিক তুরাব। তিনি নয়াদিগন্ত ও জালালাবাদ পত্রিকায় কর্মরত ছিলেন।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সিলেট সফরে আসেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ১১ জনের কেন্দ্রীয় একটি সমন্বয়ক দল। সকালে ঢাকা থেকে এসেই তারা সাংবাদিক তুরাবের বাসায় যান। সেখানে গিয়ে স্বজনদের সাথে সাক্ষাৎ করে সমাবেদনা জানানোর পাশাপাশি তুরাব হত্যার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন তারা।

এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে সমন্বয়করা বলেন, গণঅভ্যুথানের লক্ষ্য উদ্দেশ্য সংহত ও তা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ছাত্র-জনতার মধ্যে ঐক্য বজায় রাখতেই তাদের সিলেট সফর।

এসময় বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নামে বিভিন্ন অপকমের্র সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান সমন্বয়করা।

কেন্দ্রীয় টিমের সঙ্গে ছিলেন ছাত্র-আন্দোলনের সিলেটের সমন্বয়করা। পরে তুরাবের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট