২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৪
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যারা নানা অপকর্ম ও বিতর্কিত কাজ করছে তারা কখনও বিএনপি করতে পারে না। সে যত বড়ই হোক তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে হবে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগরীর দরগাহ গেইটস্থ মুসলিম কেন্দ্রীয় সাহিত্য সংসদের হল রুমে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসময় কথা বলেন তিনি।
তিনি বলেন, লোভের কাছে বিএনপি আত্মসমর্থন করে না। বিএনপিকে এখন এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাওয়ার পথ গণতন্ত্র। তাই এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, মোঃ এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম বক্তব্য রাখেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D