২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৪
ঠিক সময় মতো চিকিৎসা না পেয়ে জ্বরে মারা গেছে দুই সন্তান। হাসপাতাল থেকে সন্তানের মরদেহ বাসায় নেওয়ার জন্য হন্য হয়ে অ্যাম্বুলেন্স খুঁজছিলেন বাবা-মা। কিন্তু অ্যাম্বুলেন্স না মেলায় দুই সন্তানের মরদেহ কাঁধে নিয়ে হাসপাতাল থেকে ১৫ কিলোমিটার পথ হেঁটে বাড়িতে পৌঁছালেন তারা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র প্রদেশে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মহারাষ্ট্রের আহেরি তালুকার এক দম্পতি তাদের দুই সন্তানের মরদেহ কাঁধে নিয়ে ১৫ কিলোমিটার হেঁটে বাড়িতে পৌঁছেছেন। কয়েক দিন আগে জ্বরে আক্রান্ত হওয়ার পর সময় মতো যথাযথ চিকিৎসা না পেয়ে মারা যায় তাদের দুই সন্তান।
মৃত সন্তানকে কাঁধে করে বাড়িতে নিয়ে যাওয়ার মর্মান্তিক দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মহারাষ্ট্রের বিধানসভার বিরোধীদলীয় নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার। ভিডিওটি শেয়ার করে বিজয় ওয়াদেত্তিওয়ার লিখেছেন, গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল দুই ভাই। কিন্তু তারা সময় মতো সঠিক চিকিৎসা পায়নি। কয়েক ঘণ্টার মধ্যে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এর ঘণ্টা খানেকের মধ্যে তাদের অবস্থা গুরুতর হয়। পরে দু’জনই মারা যায়।
তিনি বলেছেন, এমনকি পাত্তিগাঁওয়ের গ্রামের বাড়িতে মরদেহ নেয়ার জন্যও কোনও অ্যাম্বুলেন্স পায়নি তারা। পরে বাধ্য হয়ে ওই বাবা-মা দুই সন্তানের মরদেহ কাঁধে নিয়ে বৃষ্টিতে ভিজে ১৫ কিলোমিটার কর্দমাক্ত পথ হেঁটে বাড়িতে যান। এই ঘটনার মাধ্যমে মহারাষ্ট্রের গদচিরোলির স্বাস্থ্যসেবা ব্যবস্থার ভয়াবহ বাস্তবতা আজ আবার সামনে এসেছে।
ভিডিওতে দেখা যায়, মৃত সন্তানকে কাঁধে নিয়ে কান্না করতে করতে বাড়ির পথে হাঁটছেন বাবা-মা। জঙ্গলের ভেতর দিয়ে কর্দমাক্ত পথ ধরে নিজ সন্তানের মরদেহ কাঁধে নিয়ে বাবা-মায়ের বাড়িতে ফেরার এই করুণ ভিডিও হৃদয় ছুঁয়ে গেছে অনেকের।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D