২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪
প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের স্বার্থে সিলেটের বিভিন্ন এলাকায় ৭ সেপ্টেম্বর শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর প্রকৌশলী মু. তানভীর হায়দার প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ কেভি আম্বরখানা ফিডারের আওতাধীন রাজারগল্লি, পায়রা, দর্শরদেউড়ি, সুবিদ বাজার, ফাজিলচিস্ত (আংশিক), দস্তিদার পুকুরপাড়, নূরানী, বনকলাপাড়া ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না। কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D