২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের সহায়তায় বন্যাকবলিত মানুষদের মাঝে বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
ফেনী জেলা সদর হাসপাতালে শিশুর ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট নিয়ে একটি সংবাদপত্রের প্রতিবেদন ডা. জুবাইদা রহমানের দৃষ্টিগোচর হয়।
খবরটি দেখে তিনি আমরা বিএনপি পরিবার (এবিপি) এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন -কে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য বিশুদ্ধ পানি ও বিভিন্ন ধরনের ওষুধের পাশাপাশি শিশুর খাবার বিতরণের পরামর্শ দেন।
পরে বুধবার (৪ সেপ্টেম্বর) ফেনীর বন্যাদুর্গত এলাকায় এক হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতালে বন্যাত্তোর নানা রোগ-ব্যাধি নিরসনে খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধপত্র পাঠানো হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি জাহিদুল ইসালাম দিপু, ফেনী জেলা ছাত্রদলের সহ স্বাস্থ্য বিষয় সম্পাদক আবদুর রহিম সাগর, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন মিয়াজি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D