২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪
দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে বন্যাপিড়ীত মানুষদের সহযোগিতার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ ৮,৬২,৪৭৪/- (আট লক্ষ বাষট্টি হাজার চারশত চুয়াত্তর) টাকার একটি চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা প্রদান করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আযম এর নিকট সিকৃবির অনুদানের চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম। এ সময় উপদেষ্টা বন্যা দুর্গতদের সহযোগিতায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার জন্য আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D