২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনের সরকারে বড় রদবদল আসছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দেশের অস্ত্র উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদত্যাগ করেছেন। আরও বড় দায়িত্ব দেয়া হবে এমন আভাস থেকেই বর্তমান পদ ছেড়েছেন। তিনিসহ চারজন মন্ত্রী পদত্যাগ করেছেন।
কৌশলগত শিল্পমন্ত্রী ওলেক্সান্ডার কামিশিন, উপ-প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা, বিচারমন্ত্রী এবং পরিবেশ ও পুনঃএকত্রীকরণ মন্ত্রীদের পদত্যাগের ফলে এখন ইউক্রেনের মন্ত্রিসভার এক তৃতীয়াংশ পদ খালি পড়ে আছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রে সফরের আগে দেশের ভেতরে শৃঙ্খলা আনতে এসব পদ পূরণের পদক্ষেপ নিতে পারেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার রাজনৈতিক মিত্ররা।
মঙ্গলবার নিজের সন্ধ্যাকালীন ভাষণে জেলেনস্কি বলেন, শরৎ কালটা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইউক্রেন যেন প্রয়োজনীয় সব ফলাফল অর্জন করতে পারে সে জন্য আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে শৃঙ্খলা আনতে হবে। এ জন্য আমাদের অবশ্যই সরকারের কিছু প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে এবং কিছু রদবদল করতে হবে। প্রেসিডেন্ট অফিসেও পরিবর্তন আসবে।
এ ছাড়া প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি ডিক্রি অনুসারে জেলেনস্কি তার ডেপুটি চিফ অফ স্টাফদের একজন রোস্টিস্লাভ শুর্মাকেও বরখাস্ত করেছেন। তিনি অর্থনীতির দেখভাল করতেন।
জেলেনস্কির দলের সিনিয়র আইনপ্রণেতা ডেভিড আরাখামিয়া বলেছেন, সরকারে বড় ধরনের রদবদল আনা হবে। এর ফলে অর্ধেকের বেশি মন্ত্রীর দফতর বদল হবে। তিনি বলেন, আগামীকাল বরখাস্তের একটি দিন আমাদের জন্য অপেক্ষা করছে। আর পরশু হবে নিয়োগের দিন।
সূত্র : রয়টার্স

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D