এস আলমের গাড়ি সরাতে সহায়তা : চট্টগ্রামে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪

এস আলমের গাড়ি সরাতে সহায়তা : চট্টগ্রামে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

এস আলম গ্রুপ পরিবারের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।
প্রেস বিজ্ঞপ্তির সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।