২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৪
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বৈঠক করেছে বিএনপি। সোমবার (২৬ আগস্ট) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা শ্যামা ওবায়েদ ও তাবিথ আউয়াল।
ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দ্বি-পক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও আসছে। আগামী দিনে বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের যে বিভিন্ন ব্যবসা-বানিজ্য এবং ব্যবসা-বানিজ্যের বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে নিয়ে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে থেকে ইউকে যে টাকাগুলো পাচার হয়েছে, আপনারা জানেন, ইউকে একটা বড় অংশ পাচার হয়েছে। অনেকের নামও এসেছে এ ব্যাপারে, এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা ও সহযোগিতার কথা আলোচনা হয়েছে। ইউকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় একটি নির্বাচিত সরকার যাওয়া ও একটি জবাবদিহি সরকার আসার ব্যাপারটি তারা (যুক্তরাজ্য) জানতে চেয়েছে কত তাড়াতাড়ি সম্ভব।
তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে যেটা স্বাভাবিকভাবে পুরো আন্দোলনে যে হতাহত হয়েছে… বিগত দিনে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের যে সংখ্যা সেটার বিষয়ে আলোচনা হয়েছে। একই সাথে ১৫-১৬ বছরে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা- সে বিষয়গুলোর আলোচনা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে বিচারের বিষয়টাও আলোচনা এসেছে। জাতিসঙ্ঘের পক্ষ থেকে ডেলিগেশন আসছে- এই বিষয়টা আমরা কিভাবে অ্যাডরেস করছি তা জানতে চেয়েছে, দেশের ভেতরে বিচারের বিষয়টা তারা জানতে চেয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D