সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি গ্রে’ফ’তা’র

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪

সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি গ্রে’ফ’তা’র

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

সন্ধ্যা ৭টার দিকে ডা. দীপু মনিকে গ্রেপ্তারের অভিযানে থাকা ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এখনই দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

২০০৮ সালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন দীপু মনি। এ ছাড়া ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর ২০১৯ সাল থেকে এ বছরের শুরু পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন।