পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে : সেনাপ্রধান

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪

পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে : সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান বলেছেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে।
সোমবার (১২ আগস্ট) বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান আরো বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরো উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে।’
জেনারেল ওয়াকার সব সহিংসতা পরিহার করে জনগণের জন্য কাজ করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান।

এর আগে তিনি খুলনা বিভাগে কর্মরত সেনাবানীহিনর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এছাড়াও খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সেনাপ্রধান।


সূত্র : ইউএনবি



সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট