শেখ মুজিবের স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৪

শেখ মুজিবের স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছেলেবেলার স্কুল গিমডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শনিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে ‘বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি।

এর পর তিনি স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু কর্নাটি পরিদর্শন করেন এবং জাতির পিতা সম্পর্কিত বিভিন্ন বইয়ে সজ্জিত কর্নারটিতে কিছু সময় কাটান।

এর আগে তিনি ১৯১২ সালে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা তাকে স্বাগত জানায়। পরে শেখ হাসিনা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

পরে তিনি টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন।

বিকেলে জাতির পিতার সমাধিতে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেওয়ার পর ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট