২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
১৪ ফেব্রুয়ারি ২০১৭ ।। রবিবার অনুষ্ঠিত চলতি এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষার আগেই হোয়াটসঅ্যাপে পাওয়া প্রশ্নের হুবহু মিল পাওয়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর তা নিয়ে ব্যাপক তোলপাড় চলছে।
সোমবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেছেন, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেলে পরীক্ষা বাতিল করা হবে। এরই মধ্যে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এনিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটিতে তিনি ক্ষোভ প্রকাশ করে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কিছু সতর্ক পরামর্শও দিয়েছেন। স্ট্যাটাসটি নিম্নে হুবহু তুলে ধরা হলো-
‘এসএসসির গণিত পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে এটা মোটামুটি নিশ্চিত। একটা জাতির জন্য প্রশ্ন ফাঁসের চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু নেই। এই জাতীয় লজ্জা থেকে আমাদের কি কোনো পরিত্রাণ নেই?’
‘সরকারের কাছে দাবী জানাই প্রশ্ন ফাঁসের মতো কলঙ্কজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। এদের মুখোশ উম্মোচন করে দিন পুরো জাতির সামনে।’
‘*** পরীক্ষা পুনরায় গ্রহণ করা নিয়ে আরো ভেবে স্বিদ্ধান্ত নেয়া উচিত।
প্রসঙ্গত, ইমরান এইচ সরকার বর্তমানে শুধু গণজাগরণ মঞ্চের মুখপাত্রই নন, তিনি এখন সরকারের শিক্ষামন্ত্রীর মেয়ের জামাতাও বটে। তিনি গত ৩১ ডিসেম্বর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া নন্দিতা ইসলামকে বিয়ে করে নতুন সংসার গড়েছেন। ফলে শ্বশুরের মন্ত্রনালয়ের বিষয়ে কথা বলতে ইমরানকে বেশ সতর্কতা অবলম্বন করতে লক্ষ্য করা গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D