২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭
গণ-স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা.জাফরুল্লাহ চৌধুরী বলেছেন হতাশা কাটাতে বেগম খালেদা জিয়াকে রাজপথে নামতে হবে।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা হতাশায় ভুগছেন। তাদের এই হতাশা কাটাতে হলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজপথে নামতে হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘নির্বাচন কমিশনের নিরপেক্ষতা: নির্বাচন সহায়ক সরকার’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, শুধু নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবি করলেই হবে না। বিএনপিকে প্রমাণ করতে হবে তারা কিভাবে আওয়ামী লীগ থেকে ভিন্ন।
তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন হলেই যে বিএনপি বিজয়ী হবে এমনটা নাও হতে পারে তাই জনগণের কাছে বিএনপির কর্মকান্ড পরিস্কার করতে হবে যে তারা ক্ষমতায় গেলে জনগণের জন্য কি পরিবর্তন আনবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D