১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭
কয়েক দিন আগে রিকশা ভ্যানে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাম দর্শনের ছবি একটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনের এসব ছবিতে তার ভক্তরা তার ভূয়সী প্রশংসা করেছেন।
এবার দুটি শিশু আর একটি বিড়াল ছানার কয়েকটি ছবি শুক্রবার থেকে ফেইসবুকে ভাইরাল হয়েছে।
ছবিগুলোতে দেখা গেছে, প্রধানমন্ত্রী তার বাসভবন, গণভবনের দ্বিতীয় তলার বৈঠক খানায় দুটি শিশু আর একটি বিড়াল ছানার সঙ্গে আনন্দময় সময় পার করছেন। গোলাপি আর নীল রঙের ফ্রক পড়ে দুই মেয়ে শিশু শেখ হাসিনার জন্য শুক্রবারের সন্ধ্যাটাকে যেন আর দশটা সাধারণ সন্ধ্যা থেকে আলাদা করে দিয়েছিল।
একটি ছবিতে দেখা গেছে, শেখ হাসিনা বৈঠকখানার কাঠ ও বেতের চেয়ারে বসে আছেন। ছোট মেয়ে শিশুটি শেখ হাসিনাকে জড়িয়ে ধরে আছে।প্রধানমন্ত্রীর মোবাইলফোনে কারো ফোন এসেছে। তিনি ডান হাতে বিড়াল ছানা আর শিশুটিকে ধরে আছেন। বাম হাতে ফোনে কথা বলছেন।
পরের ছবিতে বিড়াল ছানা আর মেয়ে শিশুটিকে দুই হাতে জড়িয়ে ধরে হাসিমুখে ক্যমেরার দিকে তাকিয়ে আছেন। ডান হাতের বেষ্টনিতে শিশুটি আর বামহাতে বিড়াল ছানাটিকে ধরে রেখেছেন।
এ ছবিগুলো ফেসবুকে প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। ফেসবুকের হাজার হাজার মানুষ এ ছবিগুলো কাল থেকে শেয়ার করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D