২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, মে ৩, ২০২৪
সুনামগঞ্জের মধ্যনগরে সোমেশ্বরী পানিতে ডুবে নিখোঁজ ইয়ানিছ মিয়া (২৩) নামক এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার চামরদানী ইউনিয়নের মধ্য নোয়াগাঁও গ্রামের আবুল কালামের ছেলে।
শুক্রবার (৩ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের মধ্য নোয়াগাঁও গ্রামের পাশ দিয়ে প্রবাহমান সোমেশ্বরী নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের মধ্য নোয়াগাঁও গ্রামের উত্তর পাশ দিয়ে প্রবাহমান সোমেশ^রী নদীতে ডুবে থাকা একটি ঠেলাগাড়িটি উঠানোর জন্য ইয়ানিছ মিয়া নদীর পানিতে নামে। দীর্ঘক্ষণ পরেও ইয়ানিছ মিয়া পানি থেকে না উঠায়, স্থানীয়রা নদীর পানিতে নেমে তাকে খোঁজাখোঁজি শুরু করে। অনেক্ষণ খোঁজাখোঁজি করেও নিখোঁজ ইয়ানিছকে না পাওয়ায় উপজেলার চামরদানী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে স্থানীয়রা থানায় খবর দেয়। এসময় ঘটনাস্থলে পুলিশ এসে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে বিকাল ৫টার দিকে আধাঘন্টার বিশেষ অভিযানে নিখোঁজ ইয়ানিছের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিখোঁজ তরুণকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D