২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, মে ২, ২০২৪
সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
আজ বৃহস্পতিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১১ কেভি সোবহানীঘাট ফিডার, ৩৩ কেভি উপশহর ফিডার, ১১ কেভি সেনপাড়া ফিডার, ১১ কেভি সোবহানীঘাট ফিডার, ১১ কেভি কুমারপাড়া ফিডার, ১১ কেভি বোরহান উদ্দিন ফিডাররের আওতাধীন নগরের বেশ কিছু এলাকায় শুক্রবার (৩ মে) সকাল সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ও শনিবার (৪ মে) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে নাঃ
শুক্রবারঃ জেল রোড, চালীবন্দর, কাষ্টঘর, বন্দরবাজার, সুবহানীঘাট, বিশ্বরোড, সবজিবাজার, মেন্দিবাগ, পৌরবিপনী মার্কেট এর আশেপাশের এলাকা।
শনিবারঃ সেনপাড়া, শিবগঞ্জ, লাকড়ীপাড়া, পুষ্পায়ন, মৌচাক, সাদিপুর, খরাদিপাড়া, জেল রোড, চালীবন্দর, কাষ্টঘর, বন্দরবাজার, সুবহানীঘাট, বিশ্বরোড, সবজি আড়ৎ, মেন্দিবাগ, পৌরবিপনী মার্কেট, কুমারপাড়া, ঝেরঝেরী পাড়া, যতরপুর, মীরাবাজার, মৌবন আ/এ, বোরহান উদ্দিন মাজার, শাহপরান থানা এলাকা, শাপলাবাগ, মীরাপাড়া, কল্যানপুর, কুশিঘাট, সোনাপুর, মুক্তিরচক, নোয়াগাও, সাদিপুর, সাদাটিকর ও এর আশেপাশের এলাকা।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রকৌশলী শামছ-ই-আরেফিন। তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে মেরামত ও সংরক্ষণকাজ শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D