২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মে ২, ২০২৪
বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২ মে) সকালে তিনি যোগদান করেন। এ সময় ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের কার্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বালাগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর রয়েছে এক বর্ণাঢ্য কর্মময় জীবন। ৮০’ র দশকের মাঝামাঝি থেকে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। পাশাপাশি ১৯৯৩ সালে তিনি প্রভাষক পদে বালাগঞ্জ কলেজে যোগ দেন। পরবর্তীতে উপাধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
কিন্তু সাংবাদিকতাই পেশা ও নেশা হিসেবে গ্রহন করেন। সাংবাদিকতা জীবনে তিনি সিলেটের স্থানীয় সাপ্তাহিক গ্রাম সুরমা, দৈনিক যুগভেরী, দৈনিক সবুজ সিলেট, দৈনিক শুভ প্রতিদিন ছাড়াও বহুল প্রচারিত জাতীয়দৈনিক-দৈনিক বাংলা, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, দৈনিক মানবজমিন, দি ইন্ডিপেন্ডেন্ট, দ্য ফাইনানসিয়াল এক্সপ্রেস ও দৈনিক কালবেলা পত্রিকার স্টাফ রিপোর্টার ও ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সাহিত্যের ছোটকাগজ নির্ব্যাজ সম্পাদনা করেছেন। এ ছাড়া লোক সংস্কৃতি গবেষণা ও কাব্যচর্চায় নিবেদিতপ্রাণ একজন সাহিত্যকর্মী। তিনি সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন।
লিয়াকত শাহ ফরিদীর জন্ম ওসমানীনগর উপজেলার ফকিরাবাদ গ্রামে। ব্যাক্তিগত জীবনে তিনি চার সন্তানের জনক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D