২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, মে ১, ২০২৪
সিলেট নগরীর কাজিরবাজারের কাঠালহাঠা থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা (ডিবি) শাখার একটি টিম।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শাকিল আহমেদ (৩১), মো. আনোয়ার হোসেন (৪৫), আব্বাস আলী (৫৬), হায়দার আলী (৫৪), মিজান ভূইয়া (৫৮), দুলু চন্দ দেব (৪৮) ও পারভেজ আহমেদ (২৪)।
আটকের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার রাতে এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D