২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিগত দেড় দশক ধরে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হয়েছে। এদেশে মানবসভ্যতা ও মানবসংস্কৃতি বিকাশের পথে প্রধান বাধা আওয়ামী ফ্যাসিবাদ। এরা দুর্নীতি, নীতিহীনতা ও স্বজনপোষণে জনগণের টাকায় ফুর্তিবাজী করছে। দেশীয় অর্থনীতির ভীত ধ্বস করে দিয়েছে, আইন শৃঙ্খলা ক্রমাগত ভেঙ্গে পড়ছে, মানবাধিকার ও ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে, দেশে আজ বাকস্বাধীনতা নেই। সর্বোপরি দেশে এক ভয়ানক অরাজকতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাজানো প্রতারণামূলক ডামি উপজেলা নির্বাচনে কেউ অংশ অংশ নিবেন না। বিএনপি কোন কর্মী সমর্থক এই নির্বাচনী প্রক্রিয়ায় যাবে না, আর যারা যাবেন তাদের আর কোন দিনই দলে ঠাঁই হবে না। প্রতারণার এউ ডামি উপজেলা নির্বাচন নিয়ে জনগনকে সচেতন করতে হবে। তাই সবাইকে সাথে নিয়ে এই প্রহসনের নির্বাচন বর্জন করুন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে সিলেট জেলা বিএনপির উদ্যোগে প্রহসনের উপজেলা নির্বাচন বর্জনের আহব্বান জানিয়ে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর বাজার ও সিলাম ইউনিয়নের কলাবাগান বাজারে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশে এক ভয়াবহ ক্রান্তিকাল চলছে। মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের আশা-আকাঙ্খা অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাক স্বাধীনতা প্রয়োগের জন্য অনেক মানুষকে জেল-জুলুম ভোগ করতে হয়েছে ও হচ্ছে। তথাপিও অদম্য জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা ‘নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির ১ দফার দাবিতে আন্দোলন চলমান রেখেছেন। এই আন্দোলন শুধু বিএনপির একার নয়, এই আন্দোলন দেশের সকল মুক্তিকামী জনতার। এমন পরিস্থিতি দেশে কোন পাতানো ডামি নির্বাচনে সাধারণ জনতা অংশ নিবে না।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি গোলাম রব্বানী, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, কোহিনুর আহমদ, বদরুল ইসলাম জয়দু, প্রচার সম্পাদক লোকমান, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, আলাউদ্দিন আলাই, ময়নুল ইসলাম মঞ্জু, শামসুর রহমানসুজা, বখতিয়ার আহমদ ইমরান, আশরাফুল আলম বাহার, আব্দুল মালিক মল্লিক প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D