২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধুপাগুল এলাকার লালবাগ নামক স্থানে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। তারা দুজন অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আরও ২জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁওয়ের রফিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮) ও একই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী সালেতুন্নেসা (৬০)।
এঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে অটোরিকশা চালক ও এক যাত্রী রয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধুপাগুল এলাকার লালবাগ নামক স্থানে মঙ্গলবার বেলা দেড়টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-ঢ ১৮৫৪৩৬ ট্রাক) সিলেটগামী রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন ও সালেতুন্নেসার মৃত্যু ঘটে।
খবর পেয়ে সিলেট এয়ারপোর্ট থানাপুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার ওসমনাী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এদিকে, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তবে ট্রাক ও অটোরিকশা পুুলিশের হেফাজতে রয়েছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D