সিলেটে সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪

সিলেটে সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

সিলেট নগরীর তালতলার ভিআইপি রোডের সুরমা টাওয়ারের ১৩ তলা থেকে পড়ে বুরহান উদ্দিন নামে এক যুবক মারা গেছেন।

তিনি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) লাইসেন্স শাখায় কর্মরত ছিলেন।

তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাইপার কেরামতনগর এলাকার মো. আব্দুল মজিদের ছেলে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ সুরমা টাওয়ারের সামনের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়।

জানা গেছে, তিনি সিলেটের সুরমা টাওয়ারের ১৩ তলায় একটি মেসে একা থাকতেন। আজ তিনি কর্মক্ষেত্রে যাওয়ার কথা থাকলেও সেখানে ছিলেন অনুপস্থিত।

নিহত বুরহান উদ্দিনের ‘প্রিন্স বুরহান’ নামের ফেসবুক টাইমলাইনে দেখা যায় আজ সকালে দেওয়া একটি স্ট্যাটাস। যেখানে তিনি লেখেন, ‘জীবনে চলার পথে কারো সাথে খারাপ ব্যবহার অন্যায় করে থাকলে মাফ করবেন। দোয়া করবেন আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আমি আর পারছি না।’

সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট