২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪
সিলেটের বিশ্বনাথ থানায় নারী কাউন্সিলরের দায়ের করা মামলায় ৬দিনের ভেতরেই আদালত থেকে জামিন নিয়েছেন পৌরসভার মেয়র মুহিবুর রহমান।
সোমবার (২৯ এপ্রিল) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে জামিন আবেদন করলে তাকে জামিন দেন আদালত।
গত বুধবার (২৪ এপ্রিল) মেয়রের গাড়ি চাপায় হত্যা চেষ্টার অভিযোগ এনে এই মামলাটি দায়ের করেন নারী কাউন্সিলর ও উপজেলা মহিলা আ.লীগের যুগ্ম সম্পাদক রাসনা বেগম। মামলা নং-(৫)। আর এই মামলায় মেয়র মুহিবুর রহমানকে প্রধান আসামি করে দুই কাউন্সিলরসহ ৮জনকে অভিযুক্ত করা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে আরও ৪/৫জন।
গত ২৫ এপ্রিল দুই কাউন্সিলসহ বাকি ৭জন আসামি একই আদালত থেকে জামিন নিয়েছে।
মেয়রসহ জামিন প্রাপ্তরা হচ্ছেন- মেয়র মুহিবুর রহমান, কাউন্সিলর ফজর আলী, কাউন্সিলর বারাম উদ্দিন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও পৌরসভার উদ্যোক্তা সুরমান আলী, দক্ষিণ মীরেরচর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মিতাব আলী, রামকৃষ্ণপুর গ্রামের মৃত তবারক আলীর ছেলে আনোয়ার আলী, রহমাননগর গ্রামের শমসের আলীর ছেলে মেয়রের গাড়ি চালক হেলাল মিয়া ও জানাইয়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে আব্দুস শহিদ।
আসামি পক্ষের আইনজিবী অ্যাডভোকেট সুমন পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৫ এপ্রিল দুই কাউন্সিলর ও আজ ২৯ এপ্রিল প্রধান আসামি মেয়র মুহিবুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D